Dhaka ১১:১৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চার খাতে বাংলাদেশ থেকে কর্মী চায় কাতার

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৫:৪৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

চিকিৎসা, আতিথেয়তা, যানবাহন চালনা ও তথ্য-প্রযুক্তি (আইটি) খাতে বাংলাদেশ থেকে দক্ষ, আধাদক্ষ কর্মী নিতে চায় কাতার। গতকাল রবিবার দেশটির শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন আল সামিক আল মারি ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে এসব কথা জানান।

এ ছাড়া কাতারে বসবাসরত বাংলাদেশিদের নিজের দেশের পাশাপাশি কাতারের অর্থনীতিতে ভূমিকা রাখার জন্য প্রশংসা করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী মোমেন বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ তুলে ধরে অর্থনৈতিক অঞ্চলে কাতারকে বিনিয়োগের অনুরোধ করেন।

কাতার বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সক্রিয়ভাবে অনুসন্ধান করবে বলে আশ্বাস দেন কাতারের মন্ত্রী।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

চার খাতে বাংলাদেশ থেকে কর্মী চায় কাতার

আপডেট এর সময় : ০৫:৪৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২