Dhaka ০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গান্ধী সমাধিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৫:১৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

ভারতের রাজঘাটে গান্ধীর সমাধিসৌধে মহাত্না গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার পর তিনি সমাধিসৌধে পৌঁছে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এর আগে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মোদিসহ তাঁর মন্ত্রী সভার সদস্যরা রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে রাষ্ট্রীয় রীতিতে শেখ হাসিনাকে স্বাগত জানান। এসময় তাঁকে  লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

প্রধানমন্ত্রীকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার মাধ্যমে রাষ্ট্রপতি ভবনের সামনে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁর সম্মানে গান স্যালুট দেওয়া হয়। প্রথমে বেজেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এরপর ভারতের। প্রধানমন্ত্রী গার্ড অব অনারও পরিদর্শন করেন।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

গান্ধী সমাধিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট এর সময় : ০৫:১৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২