Dhaka ০৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গানের আর্তনাদ অনুষ্ঠানে জুলাই মঞ্চের হামলা

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:৪৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • 1

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক:

বাউলদের ওপর হামলার ঘটনার প্রতিবাদ অনুষ্ঠান ‘গানের আর্তনাদে’ হামলা করেছেন জুলাই মঞ্চের নেতাকর্মীরা। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে বাধা উপেক্ষা করে সন্ধ্যায় গানের আর্তনাদ অনুষ্ঠান চালিয়ে যান বাউলরা।

আজ শুক্রবার রাজধানীর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে।

‘সম্প্রীতির যাত্রা’ আজকের গানের আর্তনাদ অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠান থেকে গ্রেপ্তার বাউল আবুল সরকারের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। এ ছাড়া সারা দেশে বাউলদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে শাহবাগে গানের আর্তনাদ অনুষ্ঠান শুরু হয়।
পরে জুলাই মঞ্চের কর্মীরা একটি মিছিল নিয়ে সেখানে আসেন। শুরুতে তারা এই অনুষ্ঠানে বাধা দেন। পরে তাদের মধ্যে কয়েকজন গানের আর্তনাদ অনুষ্ঠানের ব্যানারটি টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করেন। এ সময় উপস্থিত বাউলরা এবং আয়োজকদের সঙ্গে জুলাই মঞ্চের কর্মীদের বাগবিতণ্ডা, এমনকি হাতাহাতি হয়।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

গানের আর্তনাদ অনুষ্ঠানে জুলাই মঞ্চের হামলা

আপডেট এর সময় : ১২:৪৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫