তিন বিদেশিসহ কোকেন পাচার চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গত শনিবার সকাল থেকে রাত পর্যন্ত টানা অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল রবিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ডিএনসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক মুস্তাকীম বিল্লাহ ফারুকী এ তথ্য জানান।
মুস্তাকীম বিল্লাহ ফারুকী বলেন, কোকেন পাচার চক্রে বাংলাদেশসহ পাঁচটি দেশের নাগরিকের সম্পৃক্ততা পেয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।











