Dhaka ১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাকরাইল মসজিদের দায়িত্ব নিয়েই জুমা পড়লেন সাদপন্থীরা

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:২৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • 2

--Collected pic

অনলাইন ডেস্ক:

রাজধানীর কাকরাইল মসজিদের দায়িত্ব গ্রহণ করে বড় জামাতে জুমার নামাজ পড়েছেন তাবলিগ জামাতের সাদপন্থীরা। নামাজের পর দাওয়াতি কার্যক্রম না থাকা সবাই নিজ নিজ গন্তব্যে চলে গেছেন। বর্তমানে মসজিদটিতে কেবল যাদের দাওয়াতি কার্যক্রম রয়েছে তারাই অবস্থান করছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে কাকরাইল মারকাজ মসজিদে জুমার নামাজ শুরু হয়।

মাওলানা সাদকে আগামী ইজতেমায় আসতে দেওয়া হবে না, জুবায়েরপন্থীদের এমন ঘোষণা ও দুই পক্ষের উত্তেজনার মধ্য দিয়ে শুক্রবার সকাল থেকেই কাকরাইল মসজিদ ও তার আশেপাশের এলাকায় অবস্থান নিতে শুরু করেন সাদপন্থীরা। কাকরাইল মসজিদ থেকে জমায়েত ছড়ায় নয়াপল্টন ও মৎস্যভবন পর্যন্ত। দুপুর ১২টার আগে হাজার হাজার লোকে পরিপূর্ণ হয়ে যায় কাকরাইল এলাকা।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

কাকরাইল মসজিদের দায়িত্ব নিয়েই জুমা পড়লেন সাদপন্থীরা

আপডেট এর সময় : ১২:২৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪