Dhaka ০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদিকে হত্যাচেষ্টা/ ঘটনার দিন বিকেল ৪টা ২০ মিনিটে বোনের বাসা থেকে বের হন ফয়সাল

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৪:৩৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • 2

--ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বোনের বাসার পাশ থেকে ২টি ম্যাগাজিন ও ১১টি গুলি উদ্ধার করেছে র‍্যাব। রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সলের বোনের বাসায় অভিযান চালিয়ে এসব গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে র‍্যাব-২-এর গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক শামসুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্য ও সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সাল করিমের বোনের বাসা ও পাশের ভবনের ফাঁকা স্থান থেকে ২টি ভরা ম্যাগাজিন, ১১টি গুলি এবং ১টি চাকু উদ্ধার করা হয়েছে।

একই সঙ্গে ফয়সালের বোনের বাসা থেকে ১টি ট্যাব, ১টি অ্যান্ড্রয়েড মোবাইল, ১টি পুরোনো বাটন মোবাইল, ২টি জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন ব্যাংকের ১৫টি চেক বই, ৬টি পাসপোর্ট এবং বিভিন্ন ব্যাংকের হিসাবের ৩৮টি চেক উদ্ধার করা হয়েছে।র‍্যাব আরো জানায়, ফয়সালের বোনের বাসার আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর ঘটনার দিন বেলা ১১টার দিকে একটি মোটরসাইকেলে করে বাসা থেকে বের হয়ে যান। পরে বিকেল ৪টার দিকে ফয়সাল, আলমগীর এবং ফয়সালের মা ও ভাগিনাকে দুই ভবনের মাঝের ফাঁকা স্থান থেকে কিছু বের করতে দেখা যায়। পরে বিকেল ৪টা ২০ মিনিটের দিকে ফয়সাল ও আলমগীর একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে চলে যান।

রাজধানীর পুরানা পল্টন এলাকায় গত শুক্রবার দুপুরে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। তার অবস্থা আশঙ্কাজনক। ওসমান হাদিকে সোমবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। তাকে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় গত রবিবার রাতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ জাবের বাদী হয়ে মামলা করেন।

মামলায় ফয়সালসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। পরে মামলাটি ডিবিতে (ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ) হস্তান্তর করা হয়।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

ওসমান হাদিকে হত্যাচেষ্টা/ ঘটনার দিন বিকেল ৪টা ২০ মিনিটে বোনের বাসা থেকে বের হন ফয়সাল

আপডেট এর সময় : ০৪:৩৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫