Dhaka ০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি আনার হত্যা তদন্তে নেপাল গেল ডিবির প্রতিনিধিদল

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৬:৩৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
  • 1
অনলাইন ডেস্কঃ
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার তদন্ত করতে এবার নেপাল রওনা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।শনিবার (১ জুন) সকালে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে ডিবির তিনজন ও এনসিবির একজনসহ মোট চারজনের একটি দল নেপালের উদ্দেশে রওনা দেয়।

নেপালের উদ্দেশে রওনা দেওয়ার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিবিপ্রধান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শাহীনের সহকারী সিয়াম নেপালে আটক হয়েছেন বলে শুনেছি। এ ছাড়া হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর অন্য আসামিরাও নেপালে যেতে পারেন।

ডিবির হাতে গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেসব তথ্য ক্রসচেক করা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, বাংলাদেশের অনেক সন্ত্রাসী কাঠমাণ্ডুকে ব্যবহার করছে।
ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশে অপরাধ করে নেপালে যেন ঠাঁই না পায় সে ব্যাপারেও দেশটির পুলিশের সঙ্গে কথা বলা হবে বলে জানান তিনি।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

এমপি আনার হত্যা তদন্তে নেপাল গেল ডিবির প্রতিনিধিদল

আপডেট এর সময় : ০৬:৩৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪