Dhaka ০৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি আনার হত্যা : অন্যতম আরো দুই আসামি গ্রেপ্তার

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:১৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
  • 1

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার অন্যতম দুই পলাতক আসামি ফয়সাল ও মোস্তাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। বুধবার দুপুর থেকে হেলিকপ্টারে খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের ঢাকায় নিয়ে আসা হচ্ছে। পরে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

এর আগে বুধবার (২৬ জুন) দুপুর ১১টা ৪৫ মিনিটের দিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের ভ্যানে নিয়ে আসা হয় শহরে। পরে তাকে পায়রা চত্বর সংলগ্ন গাঙ্গুলি হোটেলের পেছনে একটি পুকুরের কাছে নিয়ে যায় পুলিশ। সে সময় পুকুরপাড়ে দাঁড়িয়ে বাবুর কাছ থেকে শুনে জেলেদের নামিয়ে অভিযান চালানো হয়।

অভিযান শেষে দুপুর ১টার দিকে ঝিনাইদহ শহরের পায়রা চত্ত্বর এলাকায় হারুন অর রশীদ বলেন, ‘এ হত্যাকাণ্ডের পরিকল্পনারী, অর্থ যোগানদাতা ও কিলিং মিশনে অংশ নেওয়া অনেককে ইতিমধ্যে গ্রেপ্তার করেছি।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

এমপি আনার হত্যা : অন্যতম আরো দুই আসামি গ্রেপ্তার

আপডেট এর সময় : ১২:১৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪