Dhaka ০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এবার স্বাধীনতা দিবসেও হবে না কুচকাওয়াজ-স্বরাষ্ট্রসচিব

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১০:৩৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • 1

--ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ

এ বছর মহান স্বাধীনতা দিবসেও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, দেশ এখন আনন্দের মেজাজে নেই। সরকার দেশের অন্তর্বর্তী দায়িত্ব পালন করছে, একটা যুদ্ধ তৎপরতার মধ্য দিয়ে দেশ পরিচালনা করছে।

রবিবার (১৬ মার্চ) সচিবালয়ে স্বাধীনতা দিবস এবং ঈদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে এ কথা বলেন তিনি।

এর আগে গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসেও কুচকাওয়াজ করা হয়নি।সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

ঈদকে ঘিরে যেন কোনো শ্রমিক অসন্তোষ না হয় সে জন্য ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র সচিব। এ ছাড়া ঈদে গার্মেন্টস শ্রমিকদের ধাপে ধাপে ছুটি ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেবে তৈরি পোশাকখাতের সংগঠনগুলো। স্বাধীনতা দিবস এবং ঈদকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই বলেও জানিয়েছেন সচিব।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

এবার স্বাধীনতা দিবসেও হবে না কুচকাওয়াজ-স্বরাষ্ট্রসচিব

আপডেট এর সময় : ১০:৩৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫