Dhaka ১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্র সুরক্ষায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিকল্প নেই-খাদ্যমন্ত্রী

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১০:৫৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
  • 1

--ফাইল ছবি

নওগাঁ জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশে গণতন্ত্র সুরক্ষায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী  বীর মুক্তিযোদ্ধা বাবু সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, শেখ হাসিনা গণতন্ত্র ও মুক্তিকামী মানুষের নেতা।
১৭ মে শুক্রবার  নওগাঁ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আয়োজিত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৪৪ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মহান মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার এবং সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার সর্বোত্তম  অভিযাত্রায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অবদান স্বরণীয় হয়ে থাকবে বলে মত প্রকাশ করেন তিনি।
খাদ্য মন্ত্রী আরো বলেন, ১৯৮১ সালে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হতো না। প্রতিষ্ঠা পেতো পাকিস্তান গণতন্ত্র। বঙ্গবন্ধু কন্যা গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন এবং তার নেতৃত্বে বাঙালি জাতি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ স্মার্ট  বাংলাদেশ’ গড়তে সমান তালে এগিয়ে যাচ্ছে।
খাদ্যমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী আর বিএনপি ও জাতীয় পার্টি গণতান্ত্রিক রাজনীতির দল নয়। দলগুলির জন্ম হয়েছে সেনা শাসকদের হাতে অস্ত্রের মাধ্যমে। এই দলগুলোতে গণতান্ত্রিক চর্চাও নেই।  আলোচনার পূর্বে নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
পরে প্রধানমন্ত্রী জননেত্রী  শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ খালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিভাস মজুমদার গোপাল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল লতিফ বকুল, নওগাঁ সদর উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

গণতন্ত্র সুরক্ষায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিকল্প নেই-খাদ্যমন্ত্রী

আপডেট এর সময় : ১০:৫৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪