Dhaka ১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় কুতুপালং ক্যাম্পে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:৪৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
  • 1
উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ১৪ এপিবিএন’র বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।১৪ এপিবিএন’র বালুর মাঠ পুলিশ ক্যাম্পের আয়োজনে ক্যাম্প ২-ইষ্টে পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে কুতুপালং বালুর মাঠ এলাকায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন’র অধিনায়ক এসপি মোঃ নাইমুল হক পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শরিফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার কুতুপালং ক্যাম্প,পিযুষ চন্দ্র দাশ, অতিরিক্ত পুলিশ সুপার ও নৌকার মাঠ ক্যাম্প কমান্ডার প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন সহকারি পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার বালুরমাঠ পুলিশ ক্যাম্প এমরানুল হক মারুফ।
প্রধান অতিথি মোঃ নাইমুল হক পিপিএম তার বক্তব্যে বলেন ” রোহিঙ্গা ক্যাম্পে সাধারণ রোহিঙ্গাদের উপর কোন অন্যায় অত্যাচার সহ্য করা হবে না। রোহিঙ্গা ক্যাম্পের দুষ্কৃতিকারীদের তালিকা করা হয়েছে। তালিকাভুক্ত প্রত্যেক অপরাধীকেই আইনের আওতায় আনা হবে। রোহিঙ্গা ক্যাম্পে অনাচার সৃষ্টিকারী একজন রোহিঙ্গাকেও ছাড় দেয়া হবে না।ক্যাম্পে কোন গ্রুপ থাকতে পারবেনা  বলেও হুশিয়ারি উচ্চারণ করেন।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

উখিয়ায় কুতুপালং ক্যাম্পে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

আপডেট এর সময় : ০১:৪৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২