Dhaka ০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে নির্বাচনী সহিংসতায় আহত ৪ আটক ৮

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১১:২২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • 1

--প্রেরিত ছবি

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে কৈ মাছ ও কাপ পিরিচ প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৪ জন আহত হয়। এঘটনায় মামলা রুজু করে আত্রাই থানা পুলিশ ৮ জনকে আটক দেখিয়ে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেছে।
আহতরা হলেন, উপজেলার দীঘা গ্রামের শহিদুর ইসলাম(৬২), মনিরুজ্জামান রনি(৩৮), জগদিশপুর গ্রামের জিহাদ(২২) এবং সাহেবগঞ্জ গ্রামের কামনা আক্তার(২৮)।
আটককৃতরা হলেন, রাব্বি হোসেন, শহীদ হোসেন, আশিক হোসেন, আশরাফুল ইসলাম, রফিক হোসেন, মোজাফ্ফর হোসেন, হাফিজ ও শহীদকে ২৫ মে শনিবার নওগাঁ জেল হাজতে পাঠানা হয়েছে।
মামলা ও প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়, ২৪ মে শুক্রবার দিবাগত রাত সোয়া ১১ টায় উপজেলার জয়সাড়া গ্রামে কৈ মাছ ও কাপ পিরিচ প্রতীকের কর্মী-সমর্থকের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে ধাক্কা ধাক্কি শুরু হয়। এতে কৈ মাছ প্রতীকের ছোট ভাই শহিদুল ইসলাম ও ভাতিজা মনিরুজ্জামান রনি এবং সমর্থক জিহাদ আহত হন। একই ঘটনায় কাপ পিরিচ প্রতীকের বৌমা কামনা আক্তারও আহত হন। আহতরা আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার লুৎফা খাতুন জানান, ২৪ মে দিবাগত রাত ১ টায় ৪ জন জখম হয়ে হাসপাতালে আসলে তাদের চিকিৎসা দিই।
এদিকে দিঘা গ্রামের সাজেদুর রহমান বাদী হয়ে রাত সাড়ে ১২ টায় মামলা দায়ের করেন। মামলায় ঘটনার সময় রাত সাড়ে ৭টা উল্লেখ করলেও প্রকৃতপক্ষে ঘটনা ঘটে রাত সোয়া ১১ টার পর। এদিকে রাত ১১ টায় ঘটনার সময় কৈ মাছ প্রতীকের প্রার্থীর ভাই ও ভাতিজা উপস্থিত থাকায় নির্বাচনী আইন লঙ্ঘন করেছেন মর্মে সচেতন ভোটারেরা অভিযোগ করেন।
কাপ পিরিচ প্রতীকের প্রার্থী মমতাজ বেগম জানান, কৈ মাছ প্রতীকের প্রার্থীর ভাই ও ভাতিজা আমার ভোটারকে টাকা দিয়ে কেনার চেষ্টা করছে এমন খবর পেয়ে আমরা সেখানে গেলে তারা আমাদের উপর চড়াও হয়।
আত্রাই থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান বলেন, সাদা গাড়ীতে করে মানুষ অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার সামনে চেকপোষ্ট বসিয়ে গাড়ীসহ ৮ জনকে থানায় নিয়ে আসা হয়। তবে গাড়ীতে কোন অপহরণকারী পাওয়া যায়নি। পরে সাজেদুর রহমান বাদি হয়ে নির্বাচনী কাজে বাধা ও মারধরের অভিযোগ করলে তাদের আটক দেখানো হয়।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

আত্রাইয়ে নির্বাচনী সহিংসতায় আহত ৪ আটক ৮

আপডেট এর সময় : ১১:২২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪