দেশের আলোচিত সাবেক আইজিপি বেনজীর আহমেদের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। এ পার্কটি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। ফলে আগামীকাল শনিবার থেকে দর্শনার্থীরা এ পার্কে প্রবেশ করতে পারবেন।
আজ শুক্রবার দুপুরে পার্ক পর্যবেক্ষণ ও তদারকির কমিটির সদস্যসচিব ও গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. মশিউর রহমান জানান, দীর্ঘ ১০ দিন বন্ধ থাকার পর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে সর্বসাধারণের জন্য পার্কটি সীমিত আকারে খুলে দেওয়া হবে।











