Dhaka ০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৫:৪৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

নির্বাচন কমিশন ঘোষিত উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

সোমবার (২ মে) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান করা হয়।

এতে বলা হয়েছে, ৫ মে বৃহস্পতিবার থেকে ১১ মে (সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা) পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদানের তারিখ নির্ধারণ করেছে দলটি।

আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের দলের সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা প্রদান করতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন তিনটি উপজেলা পরিষদ, ছয়টি পৌরসভা এবং অষ্টম ধাপের ১৩৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

সংশ্লিষ্ট নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী ১১ মে বিকাল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান

আপডেট এর সময় : ০৫:৪৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২