Dhaka ০৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘অন্ধকার ভেদ করে আলো জ্বালার বার্তায়’ শেষ হলো মঙ্গল শোভাযাত্রা

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:২১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
  • 1
Online Desk:

অন্ধকারের শক্তিকে পরাজিত করে আলোর আহ্বান জানিয়ে শেষ হলো এবারের বর্ষবরণ উৎসবের মঙ্গল শোভাযাত্রা। নববর্ষকে বরণ করতে আজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে সকাল ৯টা ১৫ মিনিটে শুরু হয় শোভাযাত্রাটি। এরপর ঢাকা ক্লাব ঘুরে ৯টা ৫০ মিনিটে টিএসসিতে এসে শেষ হয়।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বে বের হওয়া এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ডিএমপি কমিশনারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ১৯৮৯ সালে চারুকলা অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো বের হয় মঙ্গল শোভাযাত্রা। সেবারই এ উৎসব সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়। এর পর থেকে বাংলা বর্ষবরণের অপরিহার্য অনুষঙ্গ হয়ে ওঠে এটি।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

‘অন্ধকার ভেদ করে আলো জ্বালার বার্তায়’ শেষ হলো মঙ্গল শোভাযাত্রা

আপডেট এর সময় : ১২:২১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪