Dhaka ০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৬:৩৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • 1

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

সকালবেলা প্রতিবেদক:
সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। গতকাল, বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে সিলেট—জকিগঞ্জ সড়কের মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ঝর্ণা বেগম (৩৫) নামে এক নারী মারা যান। তিনি দক্ষিণ সুরমার আকিলপুর গ্রামের জুনেদ আহমদের স্ত্রী। দুর্ঘটনার সময় প্রাইভেটকারে তার স্বামী ও সন্তানরা ছিলেন, যারা আহত অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছেন।

মোগলাবাজার থানার এসআই আলিফ আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, গত বুধবার বিকেলে জকিগঞ্জের ইউনিয়ন অফিস বাজারে বর—কনের বিয়ের মাইক্রোবাসের সঙ্গে একটি টমটম (ইজিবাইক) সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই টমটম চালক সাবু মিয়া (৫০) নিহত হন। তিনি জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের হাসিতলা গ্রামের বাসিন্দা। সংঘর্ষে মাইক্রোবাস ও টমটমের ১২ যাত্রী আহত হয়েছেন।

জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন

আপডেট এর সময় : ০৬:৩৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫