Dhaka ১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দায়িত্ব পালনে বের হয়ে প্রাণ গেলো পলাশের

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১১:০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • 2

--নিহত পলাশ

মেহেরুবান হাবিব

লালমনিরহাট প্রতিনিধি:

‎লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় রংপুরের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন পাটগ্রাম ওয়ালটন প্লাজার ম্যানেজার রফিকুজ্জামান পলাশ (৩৭)। নিহত পলাশ রংপুর জেলার বদরগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি Walton কোম্পানির পাটগ্রাম ওয়ালটন প্লাজার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

‎জানা যায়, শনিবার সকাল প্রায় ১১টার দিকে শোরুমের কাজের উদ্দেশ্যে উপজেলার আলাউদ্দিন নগর এলাকায় মোটরসাইকেলে রওনা দেন তিনি। পথে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের জোংড়া ইউনিয়নের মোমিনপুর শিমুলতলা এলাকায় একটি বুড়িমারীগামী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক সড়ক দুর্ঘটনায় পলাশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

‎স্থানীয়দের মাঝে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। দায়িত্ব পালনে বের হয়ে আর ঘরে ফেরা হলো না পলাশের-এমন মর্মান্তিক মৃত্যুতে সহকর্মী ও স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোক।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

দায়িত্ব পালনে বের হয়ে প্রাণ গেলো পলাশের

আপডেট এর সময় : ১১:০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬