Dhaka ০৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উপদেষ্টা ডা. জাহেদের ফিরে আসা নিয়ে যা বলল ভারত

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০২:৪৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • 2

--রণধীর জয়সওয়াল। ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের দিল্লিতে প্রবেশের অনুমতি পেয়েছিলেন। তার সফরের উদ্দেশ্য নিশ্চিত হওয়ার পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে দেশটিতে প্রবেশের অনুমতি দেয়। তবে নিজ সিদ্ধান্তে ঢাকা ফিরে যাওয়ার পথ বেছে নেন বলে মঙ্গলবার (২৩ জুন) জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট এ খবর জানিয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশি প্রধানমন্ত্রীর উপদেষ্টা গত ১৪ জুন পাসপোর্টে সার্ক ভিসা নিয়ে ভারতে আসেন। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের সিনিয়র কর্মকর্তাদের কমিটির ২৮তম বৈঠকে যোগ দেওয়াই ছিল তার এ সফরের উদ্দেশ্য।

তিনি আরও বলেন, দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে কিছু জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে তিনি উক্ত বহুপক্ষীয় বৈঠকে যোগ দিতে আসার উদ্দেশ্যটি পুনরায় নিশ্চিত হওয়ার পর তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। মুখপাত্র বলেন, তবে অনুমতি পাওয়ার পরও তিনি নিজ ইচ্ছায় ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত ১৪ জুন নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর জাহেদ উর রহমানকে কিছু সময়ের জন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। নিরাপত্তা-সংক্রান্ত একটি পর্যবেক্ষণ তালিকায় তার নাম থাকায় এ পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

উপদেষ্টা ডা. জাহেদের ফিরে আসা নিয়ে যা বলল ভারত

আপডেট এর সময় : ০২:৪৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬