Dhaka ১২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে ৪ মাজারে হামলা

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:৪৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • 2

--ঠাকুরগাঁওয়ে পৌর শহরের বিজিবি ক্যাম্পসংলগ্ন গোরস্তান এলাকায় অবস্থিত চার মাজারে শুক্রবার দিবাগত রাতে হামলা চালিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা। শনিবার সকালে সত্যপীরের মাজারে। ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক:

ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে সত্যপীরের মাজারসহ চারটি মাজারে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে পৌর শহরের বিজিবি ক্যাম্পসংলগ্ন গোরস্তান এলাকায় অবস্থিত মাজারগুলোতে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতের কোনো এক সময় মাজারগুলোতে হামলার ঘটনা ঘটে। ভোরে পাশের মসজিদে নামাজ আদায় করতে যাওয়ার পথে মাজারগুলো ভাঙচুর করা অবস্থায় দেখতে পায় তারা। পরে এ খবর স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়।

স্থানীয়রা আরো জানায়, দীর্ঘদিনের পুরনো মাজারগুলোতে অনেকেই আসেন এবং এর আগে এ ধরনের ঘটনা কখনো ঘটেনি। ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এদিকে মাজারে হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে ৪ মাজারে হামলা

আপডেট এর সময় : ০১:৪৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫