কিছুদিন আগেই পৃথিবী দেখেছে ‘ব্লাড মুন’। এর কদিন পরই আরেকটি মহাজাগতিক ঘটনা ঘটতে যাচ্ছে। আগামী রবিবার সূর্যগ্রহণ সংঘটিত হবে। তবে এটি বাংলাদেশে দেখা যাবে না।
স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের সামোয়া দ্বীপ থেকে উত্তর-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে গ্রহণ শুরু হবে বিকাল ৫টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে। একই দিন অ্যান্টার্কটিকার যুমন্ট ডিউরভিল আবহাওয়া কেন্দ্র থেকে দক্ষিণ-পশ্চিম দিকে সর্বোচ্চ গ্রহণে পৌঁছাবে স্থানীয় সময় ১০টা ১৩ মিনিট ৩৯ সেকেন্ডে।পাশাপাশি অ্যান্টার্কটিকার আলেকজেন্ডার দ্বীপ থেকে উত্তর-পশ্চিমে গ্রহণ শেষে হবে স্থানীয় সময় ৫টা ৪৮ মিনিট ৩৮ সেকেন্ডে।












