Dhaka ০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন ফেব্রুয়ারিতেই, কোনো শক্তি নেই এটি প্রতিহত করবে : প্রেসসচিব

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:৩২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • 3

--প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

অনলাইন ডেস্কঃ

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। কোনো শক্তি নেই এটি প্রতিহত করবে। ইতিমধ্যে নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সব দপ্তর বিষয়টি নিয়ে কাজ করছে। আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই।

আশা করছি সবার সহযোগিতায় এটি সম্ভব হবে।শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে মাগুরা শহরে পারন্দুয়ালীতে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ মেহেদী হাসান রাব্বি ও একই এলাকার আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে বর্ষাটা থাকে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। বর্ষাটা শেষ হলেই দেখবেন পাড়ায়-মহল্লায় নির্বাচনের আমেজ নেমে এসেছে।

প্রার্থীরা ভোটের জন্য দুয়ারে দুয়ারে যাবেন। পাড়ায় পাড়ায় ভোটের অফিস হবে। ভোটের আমেজটা সারা দেশে ছড়িয়ে পড়বে। আমরা নিশ্চিত যে, কারো মনে যদি কোনো সন্দেহ থাকে তখন সেই সন্দেহ চলে যাবে।
প্রেসসচিব বলেন, ‘যারা জীবন দিয়ে আমাদের জন্য একটি স্বাধীন দেশ দিয়ে গেছে। তাদের মর্যাদা সমুন্নত রাখতে সবাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়তে হবে। জুলাই-আগস্টে মাগুরায় মোট ১০ জন শহীদ হয়েছেন। আওয়ামী লীগ, যুবলীগের খুনি বাহিনীর হাতে শহীদ হয়েছেন মেহেদী হাসান রাব্বি। তিনি ছাত্রদলের স্থানীয় একজন নেতা ছিলেন।

আমি তার কবরে গিয়েছিলাম। একই এলাকার আল আমিন ছোট ব্যবসা করতেন। ঢাকাতে তাকে গুলি করে মারা হয়েছে। আমি একদিনের ছুটি পেয়ে তাদের কবরে গিয়েছিলাম ফুল দিতে। মাগুরা জেলায় মোট ১০ জন শহীদ আছেন। বাকি ৮ জন প্রত্যেকের কবরস্থানে আমি পর্যায়ক্রমে যাব।’তিনি বলেন, ‘এই শহীদরা নতুন বাংলাদেশের নির্মাতা। তাদের আত্মদানের ফলে আমরা নতুন একটা দেশ পেয়েছি। আমরা আজকের এই দিনে সবাই মুখ ফুটে কথা বলতে পারছি। আমরা এখন পলিটিকাল সেটেলমেন্ট করছি। সামনে সুন্দর একটি নির্বাচন হবে। এসব শহীদদের কারণেই আমরা নতুন বাংলাদেশটা পেয়েছি।’

ট্যাগ :
জনপ্রিয় খবর

হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের যে পরিকল্পনা

নির্বাচন ফেব্রুয়ারিতেই, কোনো শক্তি নেই এটি প্রতিহত করবে : প্রেসসচিব

আপডেট এর সময় : ০১:৩২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫