Dhaka ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রীর পদমর্যাদা পেলেন তাপস-আতিকুল

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০২:১০:২০ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
  • 2

অনলাইন ডেস্ক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামকে মন্ত্রীর পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

এ ছাড়া প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।

আজ সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ চার সিটি করপোরেশনের মেয়রদের মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদা নির্ধারণ করা হয়।

এর আগে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন মন্ত্রীর পদমর্যাদা পেয়েছিলেন।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

মন্ত্রীর পদমর্যাদা পেলেন তাপস-আতিকুল

আপডেট এর সময় : ০২:১০:২০ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২