Dhaka ০৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৯ কোটি টাকার মাদকসহ আটক

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:৪৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • 1

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে মহন আলী (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শনিবার (২৮ জুন) ভোরে প্রায় ৯ কোটি টাকার মাদকসহ সোহেল হোসেন (২৮) নামের একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি গ্রামের ঠোঁটারপাড়া মাঠে এ ঘটনা ঘটে। নিহত মহন আলী জামালপুর গ্রামের মৃত মদন আলীর ছেলে। আহত হন তাঁর সঙ্গী হৃদয় (২৫)। যিনি একই গ্রামের মৃত মসুর আলীর ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার পর স্থানীয়দের সহায়তায় বিজিবির একটি টহল দল মহন ও হৃদয়কে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে মহন আলীর মৃত্যু হয়। পরে শনিবার ভোর সাড়ে ৩টার দিকে বিজিবি—৪৭ ব্যাটালিয়নের একটি দল অভিযান চালিয়ে ঠোঁটারপাড়া এলাকা থেকে অভিযুক্ত সোহেল হোসেনকে আটক করে। তিনি ওই গ্রামের মিল্টনের ছেলে। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, সোহেলের কাছ থেকে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১৭ বোতল এলএসডি উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ৮ কোটি ৮৪ লাখ ৩০ হাজার টাকা।

আহত হৃদয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেলকে হামলাকারীদের একজন হিসেবে শনাক্ত করেছেন বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। সোহেলকে পরে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়েছে। এ ঘটনায় নিহত মহনের চাচা কদম আলী শনিবার দুপুরে পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও পাঁচ—ছয়জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ‘হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। বিজিবির হাতে আটক আসামিকে কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

৯ কোটি টাকার মাদকসহ আটক

আপডেট এর সময় : ১২:৪৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫