Dhaka ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে হত্যার পর হাসপাতালে নিয়ে গেলেন স্বামী!

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৮:০৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
  • 1

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরে সৌদিপ্রবাসী মেয়ের টাকা পাঠানো নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। এই ঝগড়াকে কেন্দ্র করে দা ও করাত দিয়ে স্ত্রীর গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ রবিবার সকালে উপেজলার পাইলগাঁও ইউনিয়নের রানীনগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসি জানায়, জগন্নাথপুরে পাইলগাঁও রানীনগর গ্রামের নুর মিয়ার সৌদিপ্রবাসী মেয়ে বিদেশ থেকে তার মায়ের কাছে টাকা পাঠাত। এ নিয়ে স্বামী নুর ও স্ত্রী আছিয়া বেগমের মধ্যে প্রায়ই ঝগড়া বাঁধে। আজ সকালেও তাদের মধ্যে এ নিয়ে ঝগড়া হয়। এক পযার্য়ে স্বামী নুর মিয়া স্ত্রী আছিয়া বেগমকে (৫০) দা ও করাত দিয়ে গলায় আঘাত করে। আছিয়া রক্তাক্ত অবস্থায় ঘর থেকে দৌড়ে বাহিরে বের হয়ে মাটিতে পড়ে যান।

এসময় স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় স্বামী নুর মিয়া স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

স্ত্রীকে হত্যার পর হাসপাতালে নিয়ে গেলেন স্বামী!

আপডেট এর সময় : ০৮:০৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২