Dhaka ১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনার দুর্গম চরাঞ্চলে দুর্বৃত্তদের হাতে ইউপি সদস্য খুন

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১১:৫৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • 2

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলার আব্দুর রহিম (৫০) নামে এক ইউপি সদস্যকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৭ জুন) মধ্যরাতে প্রশাসনের লোক পরিচয় দিয়ে ইউপি সদস্য আব্দুর রহিমকে ঘরের বাইরে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার কুলকান্দি ইউনিয়নের দুর্গমচরাঞ্চল ১নং ওয়ার্ডের জিগাতলা গ্রামে। নিহত ইউপি সদস্য আব্দুর রহিম ইসলামপুর উপজেলার ১নং কুলকান্দি ইউনিয়নের (১নং ওয়ার্ড) জিগাতলা গ্রাম থেকে দুই ইউপি সদস্য নির্বাচিত হন। তিনি জিগাতলা গ্রামের তয়বুর খন্দকারের ছেলে।

কুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান জানান, আব্দুর রহিম ১নং ওয়ার্ড (জিগাতলা) থেকে দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। কিন্তু দুর্বৃত্তরা কেন তাকে খুন করেছে এ নিয়ে রহস্য রয়ে গেছে । ইউপি সদস্য আব্দুর রহিমের খুনের ঘটনা গভীর ভাবে শোকাহত আমরা।

ওই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আমি এর সুষ্ঠু তদন্ত বিচার দাবি করেন চেয়ারম্যান আনিছুর রহমান । ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আতিকুর রহমান জানান, রাত আনুমানিক দেড়টার দিকে খবর পেয়ে আড়াইটার দিকে পুলিশ তার নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায়। লাশের সুরহাল শেষে নিহত ইউপি সদস্য আব্দুর রহমানের লাশ এখন ট্রলার যোগে থানায় নেওয়া হচ্ছে। উল্লেখ্য এ নিয়ে যমুনার দুর্গম চরাঞ্চলে দুর্বৃত্তদের হাতে দুইজন ইউপি সদস্য খুনের ঘটনা ঘটলো ।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

যমুনার দুর্গম চরাঞ্চলে দুর্বৃত্তদের হাতে ইউপি সদস্য খুন

আপডেট এর সময় : ১১:৫৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫