Dhaka ১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রস্তুতিকালে ৬ ডাকাত গ্রেপ্তার

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৭:৩১:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • 2

নাটোর প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গত শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার বিয়াঘাট এলাকায় স্থাপিত একটি চেকপোস্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল ও বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—গুরুদাসপুর উপজেলার সিরাজুল হকের ছেলে মো. আব্দুর রাজ্জাক (৩৮), মৃত কামাল হোসেনের ছেলে মো. কাওসার (২৫), আব্দুল আজিজের ছেলে মো. বিপ্লব মিয়া (২৪), মো. রওশন মিয়ার ছেলে মো. মনিরুল ইসলাম (২৪), মো. মোবারকের ছেলে মো. মবিদুল ইসলাম (২১) এবং সালাম আলীর ছেলে মো. সুরুজ আলী (২১)। বাংলাদেশ সেনাবাহিনীর নাটোর ক্যাম্প সূত্রে জানা যায়, নিয়মিত টহল ও তল্লাশির অংশ হিসেবে বিয়াঘাট এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যরা রাত সোয়া ১২টার দিকে চারজন সন্দেহভাজনকে আটক করে তল্লাশি চালান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করে এবং জানায়, তারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি চালিয়ে আসছিল। এরপর সেনাবাহিনী অভিযান চালিয়ে ডাকাত দলের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করে। সেনাবাহিনীর বরাতে জানা গেছে, জিজ্ঞাসাবাদে ডাকাত দলের সদস্যরা স্বীকার করেছে যে, তারা অস্ত্রের মুখে জিম্মি করে ৮টি অটোরিকশা, ১২টি মোটরসাইকেল, ৯টি কোরবানির গরু ডাকাতি করেছে। এছাড়াও চাঁদা না দেওয়ায় ৬টি পুকুরে বিষ প্রয়োগ করেছে এবং সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজির ঘটনাও সংঘটিত করেছে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

প্রস্তুতিকালে ৬ ডাকাত গ্রেপ্তার

আপডেট এর সময় : ০৭:৩১:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫