Dhaka ০৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাকাসহ একজন আটক

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:৫২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • 2

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামে সেনাবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় ধারালো অস্ত্র ও নগদ অর্থসহ মো. জাদু (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি একই গ্রামের মৃত দেলবার মন্ডলের ছেলে।

গত বৃহস্পতিবার গভীর রাতে চুয়াডাঙ্গার হারদী সেনা ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে জাদুর বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি, পাঁচটি দেশীয় ধারালো অস্ত্র, একটি মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ নগদ টাকা। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মো. জাদু দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় অবৈধ অস্ত্র ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

এ কারণে তিনি নজরদারির তালিকায় ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র নিজের হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেছেন। অভিযানের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী জাদু নামের একজনকে অস্ত্রসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

টাকাসহ একজন আটক

আপডেট এর সময় : ০১:৫২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫