Dhaka ১০:০৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৮ হাজার ছুঁই ছুঁই

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:৫৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪
  • 1

--ছবি:-এএফপি

বিদেশ ডেস্কঃ

হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার বলেছে, হামাস-ইসরায়েল যুদ্ধে অন্তত ২৭ হাজার ৯৪৭ জন নিহত হয়েছে। সর্বশেষ সংখ্যার মধ্যে গত ২৪ ঘন্টায় ১০৭ জন মারা গেছে বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে এবং গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় মোট ৬৭ হাজার ৪৫৯ জন আহত হয়েছে

এদিকে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা (ইউএনআরডব্লিউএ) বৃহস্পতিবার সতর্ক করে বলেছে, খাদ্যের অভাবে উত্তর ও মধ্য গাজায় কয়েক লক্ষ মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, দুই সপ্তাহেরও বেশি আগে ২৩ জানুয়ারি সংস্থাটিকে শেষবার এই অঞ্চলে খাদ্য সরবরাহ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। মানবিক সহায়তা প্রদানকারী অন্যান্য সংস্থাগুলোও ফিলিস্তিনি ভূখন্ডে ত্রাণ পেতে বাধা দেওয়ার কথা জানিয়েছে।

গাজায় ইউএনআরডব্লিউএ বিষয়ক পরিচালক থমাস হোয়াইট বলেছেন, রাফাহতে আক্রমণাত্মক অভিযান নিয়ে এখন চরম উদ্বেগ রয়েছে।

দক্ষিণে সরে যাওয়া সত্ত্বেও অনেকে ওয়াদি গাজা, গাজার কেন্দ্রে এবং উত্তরে রয়ে গেছেন।

সূত্র: এএফপি, ফ্রান্স২৪,বাসস

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৮ হাজার ছুঁই ছুঁই

আপডেট এর সময় : ১২:৫৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪