Dhaka ০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে গুলিসহ যুবক আটক

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:৪১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • 3

কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নতুন আমদহ গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গুলিসহ মাহমুদর হাসান পাতা (৪৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। তিনি ওই গ্রামের এমদাদুল ইসলাম দাউদের ছেলে। জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে ওই গ্রামে অভিযান চালায়।

ভোর ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলা এ অভিযানে মাহমুদর হাসানের বাড়ি থেকে ৯ পিস তাজা কার্তুজ, চারটি খালি কার্তুজ ও চারটি খালি মদের বোতল উদ্ধার করা হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মাহমুদর হাসানকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। স্থানীয়দের ভাষ্য মতে, আটক ব্যক্তি এলাকায় দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছিল। যৌথ বাহিনীর এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন অনেকে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে গুলিসহ যুবক আটক

আপডেট এর সময় : ০১:৪১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫