কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা থেকে বিলুপ্তপ্রায় কড়িকাইট্টা প্রজাতির ৬৭টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। গত সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাতবাড়িয়া বাজারে ক্রেতার ভান করে অভিযান পরিচালনা করে র্যাব। র্যাব—১২, সিপিসি—১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার এই তথ্য নিশ্চিত করেছেন। অভিযানে ১১টি বড় ও ৫৬টি ছোট কড়িকাইট্টা কচ্ছপ উদ্ধার করা হয়। সাধারণত কড়িকাইট্টা কচ্ছপ ভারতে বেশি পাওয়া যায়।
বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে মহিবুল ইসলামের ছেলে মাহি (২০) স্থানীয় বাজারে এসব কচ্ছপ বিক্রি করছিল। পরে উদ্ধারকৃত কচ্ছপগুলো বন বিভাগকে হস্তান্তর করা হয় এবং বিভাগীয় বন কর্মকর্তার উপস্থিতিতে উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ভেড়ামারা উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম।















