কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালীতে ঘাস কাটা মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
গত শুক্রবার সকালে উপজেলার সদকী ইউনিয়নের দরবেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওই নারীর নাম অনিতা মন্ডল (৪৫)। তিনি একই এলাকার সাধু চরণের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকালে গরুর খাবারের জন্য অনিতা মন্ডল মেশিনে ঘাস কাটতে যান। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমারখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান শেখ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *