Dhaka ০৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল দুই বৃদ্ধের

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১১:৩৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
  • 2

ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা থেকে ওয়াজ মাহফিল শুনে বোয়ালমারীস্থ নিজ বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ষাটোর্ধ দুই বৃদ্ধ। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পার্শ্ববর্তী সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের শোলকুঠির মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী একটি মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মারাত্মক আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে শুকুর শেখের (৬০) মৃত্যু ঘটে। অপর মারাত্মক আহত মো. আবজাল মোল্যাকে (৬৫) বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাত ১০টার দিকে তিনি মারা যান। নিহত মো. শুকুর শেখ উপজেলার ময়না ইউনিয়নের কুঠিবর্নি গ্রামের আইজ উদ্দিনের ছেলে। অপর নিহত আবজাল মোল্যাও একই ইউনিয়নের গোলারপাড় গ্রামের তসির উদ্দিনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য সাবু মোল্যা বলেন, মাহেন্দ্র উলটে শুকুর শেখ ও আবজাল মোল্যা নামে দুই জনের মৃত্যু হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল দুই বৃদ্ধের

আপডেট এর সময় : ১১:৩৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২