নাসিরনগরে চাচীকে কুপিয়ে হত্যা করল ভাতিজা

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে টয়লেটে পানি না নিয়ে যাওয়ায় প্রতিবাদ করায় মিনারা বেগম (৪০) এক মহিলাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (২৭ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মিনারা বেগম মারা যায়।
মিনারা বেগম নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের মধ্যপাড়া এলাকার হামিদ খাঁ’র স্ত্রী।
গত রোববার রাত ১০ টার দিকে হামিদ খাঁ’র ভাতিজা জুনায়েদ (২১) দা-দিয়ে তার চাচীকে কুপিয়ে গুরুত্ব ভাবে আহত করেন। ওইদিন রাতেই তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের স্বামী হামিদ খাঁ বলেন, গত রোববার দুপুরে তার স্ত্রী মিনারা বাড়ির টয়লেটি পরিস্কার করেছিল। ওইদিন রাতে তার ছোটভাই কুদ্দুসের ছেলে জুনায়েদ পানি না নিয়েই টয়লেটে যান। পরে এসব বিষয় নিয়ে মিনারার সাথে জুনায়েদের তর্কাতর্কি হয়। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুনায়েদ চাচীর ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ ঘটনায় বা়ধা দিতে গেলে পরিবারের সবাইকে কুদ্দুস, জুনায়েদ ও তার বোনেরা মারধোর শুরু করেন। আহত অবস্থায় মিনারাকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে মুমূর্ষু অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মিনারা মারা যান।
এব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মারামারির ঘটনায় একজন মহিলা মারা গেছেন। আসামীকে গ্রেপ্তারের জন্য ঘটনাস্থলে পুলিশের দুইটি টিম কাজ করছেন। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *