তাহিরপুরে নারী উদ্যোক্তাদের শিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
তাহিরপুরে ব্যাংক এশিয়ার উদ্যোগে নারী উদ্যোক্তাদের ঋণ কার্যক্রমের শিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ আগস্ট)  তাহিরপুর উপজেলা অডিটোরিয়ামে নারী উদ্যোক্তা উন্নয়ন আর্থিক অন্তর্ভুক্তি
করার লক্ষে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
দিনব্যাপী কর্মশালায় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ব্যাংক এশিয়ার ডিস্ট্রিক্ট ম্যানেজার আরিফুল ইসলাম, ব্যাংক এশিয়া তাহিরপুর শাখার এজেন্ট এনায়েত হোসেন পাঠুয়ারী, তাহিরপুর
উপজেলা দায়িত্বপ্রাপ্ত ব্যাংক এশিয়ার অফিসার আসিফ আলী, জগন্নাথপুরের অফিসার অর্জুন সরকার
প্রমুখ।
তাহিরপুর উপজেলার ৪০ জন নারীকে নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *