গাজীপুরে সাংবাদিক টুটুলের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি

মোঃ ইব্রাহীম খলিল
‎গাজীপুর প্রতিনিধি:
‎গাজীপুর মহানগরের গাছা থানা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক প্রতিদিন কাগজের মহানগর প্রতিনিধি মোহাম্মদ শরীফ ওমর টুটুলের ওপর নৃশংস হামলার প্রতিবাদে এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) হেডকোয়ার্টারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
‎গাছা থানা প্রেসক্লাবের সভাপতি মো. আনিসুর ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং দৈনিক আজকের আওয়াজ-এর গাজীপুর প্রতিনিধি মো. ইব্রাহীম খলিলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, একজন সংবাদকর্মীর ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়; এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা। সাংবাদিক টুটুলের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
‎বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি, অপরাধ ও অসঙ্গতি তুলে ধরে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেন। সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হামলা, হুমকি বা হয়রানির শিকার হতে হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
‎তারা হামলার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
‎মানববন্ধন থেকে বক্তারা স্পষ্টভাবে ঘোষণা দেন—সাংবাদিকের ওপর হামলা করে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না। হামলাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ চালিয়ে যাবে।
‎বক্তারা আরও বলেন, হামলাকারীরা পিতাপুত্র,  গত ১৭ বছরে পুত্র ছিলেন নিষিদ্ধ ঘোষিত  গাছা থানা আওয়ামী যুবলীগ এর প্রভাবশালী সদস্য। বিগত ১৭ বছরে যুবলীগের ছত্রছায়ায়  পুত্র  তার পিতা কে রেখেছেন, বর্তমান সরকারীদল বিএনপির ৩২ নং ওয়ার্ডের সভাপতির ছত্রছায়ায়  পিতা তার সেই নিষিদ্ধ ঘোষিত দলের  পুত্র দিয়ে বিভিন্ন মিল-কারখানায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
‎ গত ১৩ আগস্টে একটি গার্মেন্টসের ঝুট ব্যবসা দখল নিতে ৩২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি হামিদ ও তার ছেলে যুবলীগ নেতার দেশীয় অস্ত্রসস্ত্রের মহরার ভিডিও ধারণ করতে গেলে  পিতা-পুত্র দেখে অতর্কিতভাবে  সাংবাদিক টুটুলের উপর দেশীয় অস্ত্র দিয়ে কোপালে দ্রুত তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে তার পক্ষে গাছা মেট্রো থানায় একটি মামলা দায়ের করা হলেও গত ৫/৬ দিনে মামলার অভিযুক্ত আসামীদের বিরুদ্ধে কোন রকম আইনানুগ ব্যবস্থা নিতে দেখা যায়নি গাছা মেট্রো থানা প্রশাসনের। তাই বক্তারা গাছা মেট্রো থানা পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে বলেন, দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে সাংবাদিকরা বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন।
‎এসময়ে বক্তব্য রাখেন   মোঃ সোহেল মিয়া,  সাধারণ সম্পাদক,  গাছা থানা প্রেসক্লাব।মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি,  গাছা থানা প্রেসক্লাব। আব্দুল বারী সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব, গাজীপুর মহানগর শাখা, মোঃ আরিফ মৃধা,  প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, গাছা প্রেসক্লাব। মোঃ আরিফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক,  গাছা সাংবাদিক ক্লাব। মোঃ সামসুদ্দিন জুয়েল,  সভাপতি, গাছা সাংবাদিক ক্লাব।   মোঃ ছানাউল্ল্যাহ ভূইয়া,  যুগ্ম সাধারণ সম্পাদক,  ঢাকা প্রেসক্লাব। মোঃ পারভেজ মিয়া,  ধর্ম বিষয়ক সম্পাদক, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ। মোঃ মনির হোসেন,  সাধারণ সম্পাদক,  গাজীপুর সিটি প্রেসক্লাব। এম আক্তারুজ্জামান,  চেয়ারম্যান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন ও সাধারণ সম্পাদক,  গাজীপুর মহানগর প্রেসক্লাব।  হাসান মিয়া, সদস্য সচিব, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি,  গাজীপুর মহানগর। মোঃ আক্তার হোসেন, সভাপতি,   গাজীপুর সাংবাদিক ইউনিটি ও বিশেষ প্রতিনিধি, প্রতিদিনের কাগজ। সাজ্জাকুল ইসলাম রাজ্জাক,  সভাপতি,  বাসন মেট্রো থানা প্রেসক্লাব। নাসিমা আক্তার রেনু, সভাপতি, বাংলাদেশ মহিলা প্রেসক্লাব।
‎মানববন্ধন শেষে গাজীপুরের সাংবাদিক নেতারা গাজীপুর জেলা প্রশাসক ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার’র সাথে স্বাক্ষাৎ করে সাংবাদিক টুটুলের উপর নৃশংসভাবে হামলার বিষয় জানিয়ে  আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নেওয়ার আলোচনা করেন এবং স্মারক লিপি প্রদান করেন। এসময় জেলা প্রশাসক ও জিএমপি পুলিশ কমিশনার দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে সাংবাদিকদের জানান। এ সময় গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *