রগ কাটা আমির হামজাকে অবাঞ্ছিত ঘোষণা করলো লক্ষ্মীপুর গণঅধিকার পরিষদ

মো. রবিউস সানি আকাশ
স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ায় কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতির উপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুর গণঅধিকার পরিষদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল করেন।
সন্ধ্যায় মিছিলটি শহরের সামাদ স্কুল থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর স্টেশন শহীদ আফনান চত্বর গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, আমির হামজাকে লক্ষ্মীপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। আমির হামজাকে লক্ষ্মীপুরে কোন ওয়াজ-মাহফিল করতে দেওয়া হবে না। সারা বাংলাদেশে আমির হামজার ওয়াজ নিষিদ্ধ করা হউক।  বক্তারা আরো বলেন, আমরা ছাত্রশিবিরের রগ কাটার কথা শুনেছি, কুষ্টিয়ায় তাই প্রমাণ হলো যে জামাত-শিবির রগ কাটে।
মশাল মিছিলে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের সাবেক সহ সভাপতি রমজান আলি শিপন, যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি সার্জেন্ট সাইফুল ইসলাম, যুব অধিকার পরিষদের লক্ষ্মীপুর জেলা সভাপতি মো. ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন লায়েক, ছাত্র অধিকার পরিষদ জেলা সভাপতি সায়েদুর রহমান রাফি, সাধারণ সম্পাদক মো. ইউসুফ হোসেনসহ বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *