অনুমতি পেয়ে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে তার বোন

অনলাইন ডেস্ক:

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ মঙ্গলবার পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন উজমা খানুমকে কারাবন্দি সাবেক এ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুমতি দিয়েছে।

উজমা যখন ভাইয়ের সঙ্গে দেখা করতে কারাগারের ভেতরে যান, তখন তাকে সেখানে পৌঁছে দেওয়া অসংখ্য পিটিআই সমর্থক কারাগারের বাইরে জড়ো হন।

এই ঘটনা ঘটল এমন এক সময়ে, যখন সাবেক প্রধানমন্ত্রীর সাক্ষাৎ-অধিকার সীমিত করার প্রতিবাদে আজ ইসলামাবাদ হাই কোর্ট এবং আদিয়ালা জেলের সামনে পিটিআই বিক্ষোভ করছে। দলটি দাবি করেছে, গত কয়েক সপ্তাহ ধরে সাবেক প্রধানমন্ত্রীর পরিবার ও দলের নেতাদের তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদির মতে, ২৭ অক্টোবরের পর থেকে ইমরান বা তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে কাউকেই দেখা করতে দেওয়া হয়নি।

পিটিআইয়ের বিক্ষোভকে কেন্দ্র করে এর আগে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়।

সূত্র : ডন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *