কুকারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও শিশুকন্যার মৃত্যু

মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার সদর উপজেলার টিলা গ্রামে রান্নার সময় রাইস কুকারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও তার সাত মাস বয়সী কন্যা শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নহত নারীর নাম সেতু (৩০) এবং তার কন্যা শিশুর নাম আনিশা (৭ মাস)। তারা আওয়াল মোল্লার স্ত্রী ও কন্যা। ারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়িতে রাইস কুকারে ভাত রান্না করছিলেন সেতু। এ সময় তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। তখন তাঁর কোলে থাকা সাত মাসের শিশু আনিশাও মায়ের সঙ্গে বিদ্যুতের সংস্পর্শে আসে। রবর্তীতে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত মা—মেয়েকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের ভগ্নিপতি রিপন বিশ্বাস জানান, সেতু প্রতিদিনের মতো রান্নার কাজে ব্যস্ত ছিলেন। দুর্ভাগ্যজনকভাবে, একটি দুর্ঘটনাই তাদের জীবন কেড়ে নিল। াগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ মর্মান্তিক মৃত্যু ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয়রা জানান, বিদ্যুৎ সংযোগ এবং গৃহস্থালি বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে আরও সতর্কতা অবলম্বন না করলে এ ধরনের দুর্ঘটনা বাড়তে পারে। এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *