মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি:
বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেল ৫ ঘটিকায়  সেন্ট্রাল রোডসহ আর.এস.কে  ভবনের দ্বিতীয় তলায় অস্থায়ী কার্যালয়ে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ মাহমুদুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ ময়নুল ইসলাম রবিন এর সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন,সহ-সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ তরফদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম রিয়াদ,সহ-সাংগঠনিক সম্পাদক রাজন হোসেন তৌফিক, সহ অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ দেলোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক বদরুল হাসান জোসেফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আহমেদ পায়েল, কার্যনির্বাহী কমিটির সদস্য জাফর ইকবাল, বদরুল আলম চৌধুরী, তফন সুত্রধর, কপিল দেব, শেখ এবাদুল হক, আবুল কাশেম।
সভায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকরা দীর্ঘদিন যাবত স্বচ্ছতা ও নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করে আসছেন যার ফলশ্রুতিতে সকল মহলে এর সুনাম  রয়েছে এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের সম্পৃক্ততা সকল মহলে ইতিমধ্যে প্রশংসিত হয়েছে। এই কার্যক্রম আগামীতে আরো বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকলে। অনলাইন প্রেসক্লাবের আগামীর দিন গুলো নিয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *