Dhaka ০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৪

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১১:৫৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২
  • 3

অনলাইন ডেস্ক:

হবিগঞ্জের মাধবপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার বাখরনগর গেইট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

এলাকাবাসী জানান, ঢাকামুখী আল-মোবারক পরিবহনের একটি বাস দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনগর এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌহিদুল ইসলাম তৌহিদ কালের কণ্ঠকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ছাড়া দুর্ঘটনার পরপরই মহাসড়কে আধাঘণ্টা যানজটের সৃষ্টি হয়। পরে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের যে পরিকল্পনা

মাধবপুরে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৪

আপডেট এর সময় : ১১:৫৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২