রাজধানীতে মাদকবিরোধী অভিযান, আটক ৮৩

অনলাইন ডেস্ক:

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৮৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (২১ মে) সকাল সকাল ৬টা থেকে রোববার (২২ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, আসামিদের কাছ থেকে ৮ হাজার ৭৬৬ পিস ইয়াবা, ৩০ কেজি ৮১৫ গ্রাম গাঁজা, ১৪৭ গ্রাম ৫৬ পুরিয়া হেরোইন, ৯৫৫ ক্যান বিয়ার ও ১০৪টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬২টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়।

সূত্র: ডিএমপি নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *