বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল

শারমিন আক্তার পলি:

গতকাল ২৯ এপ্রিল ২০২২ইং তারিখে রাজধানীর ওয়ারীতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ফোরাম ৭১ কর্তৃক আয়োজিত এক মনোরম পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়।

বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ইফতারের আগে দোয়া করা হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আলতাফ হোসেন, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ফোরাম ৭১ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কমিটির  সভাপতি মোঃ শাহ্ আলম স্বপন। এ ছাড়াও সংস্থার সাধারণ সম্পাদক আনাস (সাইফুল ইসলাম), সিনিয়র সহ-সভাপতি শাহনাজ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ মাঝি শাহিন, মাজহারুল ইসলাম, আমিরুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ সাঈদ কমান্ডার, মোঃ খোকন, জয় খোকনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *