ছয় বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা

অনলাইন ডেস্ক:

দেশের ছয় বিভাগে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বয়ে যাওয়া তাপপ্রবাহও প্রায় অব্যাহত থাকতে পারে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ দেশের বেশ কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

সূত্র: আবহাওয়া অধিদপ্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *