দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৭,শনাক্ত ৪৪৬ জন

অনলাইন ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৯৬ জনে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৪৬ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৮ হাজার ১৪৮ জনে।

আজ মঙ্গলবার (৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ২৩ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে গতকাল সোমবার (৭ মার্চ) ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু এবং ৪৩৬ জন নতুন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তের হার ছিল ২ দশমিক ১৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৬২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪৯ হাজার ৯৪৬ জন। এদিন ২০ হাজার ১৫৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৯৬৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ২৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের ১৪ দশমিক ৩৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৬ জন ও সিলেট বিভাগে ১ জন মারা যায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি,স্বাস্থ্য অধিদপ্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *