পেকুয়ায় ডাকাত সর্দার আলমগীর অস্ত্রসহ র‍্যাবের হাতে আটক!

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:-

কক্সবাজারের পেকুয়ায় বিলহাচুরা এলাকার ডাকাত সর্দার আলমগীর ও তার ছেলে মোঃ শাহাজান কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

এসময় তাদের কাছ থেকে ১টি একনলা দেশীয় বন্দুক এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

আটককৃত আলমগীর(৫২) পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মৃত আব্দুল জলিলের ছেলে,ও আমমগীরের ছেলে মো. শাহজাহান (২১)।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে পেকুয়া উপজেলার পূর্ব বিলহাচুরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত ৯টায় পেকুয়ার পূর্ব বিলহাছড়া এলাকায় অভিযান চালিয়ে ‘শীর্ষ ডাকাত’আলমগীরসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১টি একনলা দেশীয় বন্দুক এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

আরো বলেন, তাদের বিরুদ্ধে পেকুয়া থানায় অস্ত্র এবং ডাকাতির ৩টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *