Dhaka ০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৬১তম আইইবি কনভেনশনে প্রধানমন্ত্রী

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৬:৪১:২২ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
  • 2

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

দেশের প্রাচীন পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৬১তম কনভেনশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (১১ মে) সকালে আইইবি প্রাঙ্গণে আয়োজিত কনভেনশনে যোগ দিয়েছেন তিনি। সরকারপ্রধান কনভেনশনের উদ্বোধন করবেন।

এবারের কনভেনশনের মূল প্রতিপাদ্য ‘ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফর স্মার্ট বাংলাদেশ’।

কনভেনশন উপলক্ষে গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলনে আইইবির মুখপাত্র ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুরুল হক মঞ্জু লিখিত বক্তব্য পাঠ করেন।

সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

এ সময় উপস্থিত ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শিবলু, ইঞ্জিনিয়ার খন্দকার মঞ্জুর মোর্শেদ, ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান, ইঞ্জিনিয়ার কাজী খায়রুল বাশারসহ আইইবির বিভিন্ন বিভাগ, কেন্দ্র ও উপকেন্দ্রের নেতারা।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

৬১তম আইইবি কনভেনশনে প্রধানমন্ত্রী

আপডেট এর সময় : ০৬:৪১:২২ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪