Dhaka ১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৫ দিনের ছুটি শেষ, চেনা রূপে ফিরেছে পত্রিকা অফিস

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৯:২২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • 1

--ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ

ঈদুল আজহা উপলক্ষে সংবাদপত্রের পাচ দিনের ছুটি শেষ হয়েছে গতকাল সোমবার। ফলে আজ মঙ্গলবার কোনো পত্রিকা বের হয়নি। আগামীকাল বুধবার  থেকে বের হবে পত্রিকা।

গত ৫ জুন থেকে গতকাল সোমবার (৯ জুন) পর্যন্ত ছুটি সংবাদপত্র বন্ধ ছিল। তবে সব পত্রিকা অনলাইন ও মাল্টিমিডিয়া ভার্সন ঈদের ছুটিতে চালু ছিল।

এর আগে গত ২৮ মে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) জানিয়েছে, ৫ থেকে ৯ জুন সংবাদপত্রে ঈদের ছুটি থাকবে। এ কারণে ৬ থেকে ১০ জুন সংবাদপত্র বন্ধ থাকবে।

এ ছাড়া ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস ছিল গত ৪ জুন।

গত ৬ মে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া ঈদের আগে দুই শনিবার অফিস চালু রাখারও সিদ্ধান্ত হয়।

নির্বাহী আদেশে দু’দিন ছুটির ফলে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সবমিলিয়ে টানা এ ১০ দিনের ছুটিতে যান সরকারি চাকরিজীবীরা।

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, গত ৭ মে ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। সে অনুযায়ী দুই শনিবার অফিস খোলা ছিল।

এর আগে ঈদুল ফিতরেও ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি ছিল সরকারি অফিস।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

৫ দিনের ছুটি শেষ, চেনা রূপে ফিরেছে পত্রিকা অফিস

আপডেট এর সময় : ০৯:২২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫