Dhaka ০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৩২ এর পক্ষে কথা বললে সমস্যা কোথায়?

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৯:৩২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • 1

--নিলোফার চৌধুরী মনি

অনলাইন ডেস্ক:

বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক নিলোফার চৌধুরী মনি বলেছেন, একজন সাংবাদিক বা রাজনৈতিক নেতা তার মনের ভাব প্রকাশ করতেই পারেন। আগে দীর্ঘ সময় অনেকে কথা বলতে পারেননি বলেই পরিবর্তন এসেছে; তাহলে এখন কেউ ‘৩২’-এর পক্ষে কথা বললে সমস্যা কোথায়? বত্রিশ ভাঙা হয়েছে এ কথা বলার অধিকার সবার আছে। কারো মতপ্রকাশে বাধা দিলে বরং বিষয়টি আরো বড় হয়ে যায়। তিনি বলেছেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করলে জনগণই বিচার করত।

ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি শেখ মুজিবুর রহমানের বাসভবন হিসেবে পরিচিত। সেটি ভাঙার বিষয়েও প্রশ্ন তোলে নিলোফার মনি বলেছেন, এটি শুধু কয়েক কোটি টাকার স্থাপনা নয়, এর মানসিক ও ঐতিহাসিক মূল্যও অনেক। ভবনের ভেতরে থাকা বিভিন্ন স্মারকের মূল্যও কম নয়। যারা ভেঙেছে তারা কিভাবে ‘একটি ইটও রাখা হবে না’ বলে।

তিনি আরো প্রশ্ন তোলেন, বুলডোজার কোথা থেকে এলো এবং সরকারি সংশ্লিষ্টতা ছাড়া এমন কাজ কিভাবে সম্ভব হলো। একটি ভবন ভাঙতে যত গুরুত্ব দেওয়া হয়েছে, অস্ত্র উদ্ধারে ততটা গুরুত্ব দেওয়া হয়েছে কি না—সেটিও তিনি তুলনা করে দেখেন। দায়িত্বে থাকাকালীন সময়ের জন্য সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা উচিত।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

৩২ এর পক্ষে কথা বললে সমস্যা কোথায়?

আপডেট এর সময় : ০৯:৩২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬