Dhaka ১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৩০০ আসনে প্রার্থিতার পরিকল্পনা এনসিপির, ঢাকায় প্রার্থী হবেন নাহিদ

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:০১:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • 1

--ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থিতার পরিকল্পনা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ কথা জানিয়ে ঢাকা থেকে তার নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। রবিবার (২ নভেম্বর)  দুপুরে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘৩০০ আসন ধরে এগোচ্ছি; ঢাকা থেকেই আমি দাঁড়াব।

কে কোন আসনে দাঁড়াবে, আমরা প্রার্থীর তালিকা এই মাসেই দিতে পারি।’ তিনি বলেন, ‘নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা চলছে বিভিন্ন মহল থেকে। আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছে রাজনৈতিক দলগুলো।’এনসিপির আহ্বায়ক বলেন, ‘সংস্কারের বিপক্ষে অবস্থান নিলে রাজনীতি থেকে হারিয়ে যেতে হবে।

তিনি আরো বলেন, ‘যেদিন জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, সেদিনই জাতীয় অনৈক্যের সূচনা হয়েছে। কোনো ধরনের বাছবিচার ছাড়াই সনদে স্বাক্ষর করে তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে। তবে এখনো সুযোগ আছে ঐক্যের।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

৩০০ আসনে প্রার্থিতার পরিকল্পনা এনসিপির, ঢাকায় প্রার্থী হবেন নাহিদ

আপডেট এর সময় : ০১:০১:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫