Dhaka ১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হোটেলে ভাত খাওয়া হলো না আরিফের

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০২:১৩:২১ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
  • 1
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা কুটি-চৌমুনী বাজারের একটি হোটেলে ভাত খাওয়ার যাওয়ার পথে প্রাইভেটকারের ধাক্কায় মো. আরিফ (৩০) নামের একজন সিএনজি চালক নিহত হয়েছে।
রবিবার (২০ মার্চ) বিকালে নিহত পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দাফন-কাফন করার লক্ষ্যে হাইওয়ে থানা পুলিশ আরিফের পরিবারের কাছে তার মরদেহটি হস্তান্তর করেন।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কুটি-চৌমনী বাজারে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মো. আরিফ কসবা উপজেলার শাহাপুর গ্রামের মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে। সে গ্যাসে চালিত সিএনজির চালক ছিল।
নিহতের ভাই সোলাইমান জানান, আরিফ শুক্রবার রাতে ভাত খাওয়ার জন্য কুটি-চৌমুনী বাজারের একটি হোটেলে যাচ্ছিলেন। আরিফ রাস্তা পাড়াপাড়ের সময় সিলেট অভিমুখী একটি প্রাইভেটকার সজোরে আরিফকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে আরিফ নিহত হয়৷ পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে নিহতের লাশ উদ্ধার করে।
এব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় একজন সিএনজি চালক নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের  মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আজকে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করেছি।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

হোটেলে ভাত খাওয়া হলো না আরিফের

আপডেট এর সময় : ০২:১৩:২১ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২